ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫/১১/২০২৬, ৮:০২:৩৫ PM

সুনামগঞ্জে সাংবাদিকদের নতুন সংগঠন, ২৫ সদস্যের সদর প্রেসক্লাব কমিটি গঠন

সুনামগঞ্জে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ২৫ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমানকে সভাপতি এবং জাতীয় দৈনিক সকালের সময় ও প্রাইম টিভির জেলা প্রতিনিধি কেএম শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সুনামগঞ্জে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ২৫ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমানকে সভাপতি এবং জাতীয় দৈনিক সকালের সময় ও প্রাইম টিভির জেলা প্রতিনিধি কেএম শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশন ও দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান।শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাতে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার জাহান ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত মিডিয়া সেন্টারে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এ কমিটি গঠন করেন।

‘একতা, শৃঙ্খলা ও মানবতা’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ সদর প্রেসক্লাবকে একটি অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক সাংবাদিক সংগঠন হিসেবে পরিচালনার লক্ষ্যে প্রথমবারের মতো শহরে স্থানীয়ভাবে বসবাসরত গণমাধ্যমকর্মীদের নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি দৈনিক অপরাধ দমনের জেলা প্রতিনিধি কাজী জালাল উদ্দিন জাহান, দৈনিক সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ এবং একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আব্দুস সালাম।



সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সময় টিভির ভিডিও প্রতিনিধি এবাদুল হক রুজেল। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাওরাঞ্চলের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার সাঈদ আহমদ।প্রচার সম্পাদক হয়েছেন জাতীয় দৈনিক শেষ সংবাদের জেলা প্রতিনিধি মো. কামাল পাশা এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি আজহারুল আলম শিবু। দপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ (নুর) এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন জাগরণী টিভির জেলা প্রতিনিধি এরশাদুল হক।কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দৈনিক ভোরের আওয়াজের জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন এসটিভি ৫২-এর জেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন চ্যানেল টুয়েন্টি ওয়ানের জেলা প্রতিনিধি শফিকুল বারী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, জাতীয় দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি গাজী মোহাম্মদ আফজাল হোসেন, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি ফুয়াদ মণি এবং রাজধানী টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সজিব।এদিকে, কমিটির বাকি সদস্যদের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে সর্বমোট ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ সুনামগঞ্জের সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।